মা দিবস উপলক্ষে আয়োজিত ‘চপস্টিক মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর এয়ার ফোর্স বেজক্যাম্পে ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’ শীর্ষক এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
দিনব্যাপী আয়োজনে শিশুদের জন্য ছিল নানা ধরনের আনন্দদায়ক পরিবেশনা। এর মধ্যে ছিল গেম, র্যাপিড ফায়ার এবং এয়ার ফোর্স বেজক্যাম্পের প্লে-গ্রাউন্ডে সবার জন্য উন্মুক্ত খেলার সুযোগ। অনুষ্ঠানে সন্তানদের সুস্থ বেড়ে ওঠা, সুষম পুষ্টি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ওপর গুরুত্বারোপ করে আলোচনা করেন স্কয়ার হাসপাতালের ডায়েটিশিয়ান সাবিহা বিনতে সালাম। এ ছাড়াও সংগীত পরিবেশন করেন কারিশমা সানু সভ্যতা।
শিশুদের সৃজনশীলতা চর্চায় উৎসাহ দেওয়া এবং তাদের সুশৃঙ্খলভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে চপস্টিক প্রতিবছর মা দিবস উপলক্ষে এই ফ্যামিলি ফান ডে উদ্যাপন করে। ছবি, কবিতা ও গানের মাধ্যমে শিশুদের বিকাশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।