1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪ 

ঝালকাঠিতে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

জেলা প্রশাসক বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো প্রকল্পের কারণে জনগণের চলাচল, নিরাপত্তা বা নাগরিক সুবিধা ব্যাহত হলে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে তা সমাধান করতে হবে। তিনি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সীমানাপ্রাচীর সংক্রান্ত বিষয় দ্রুত পর্যালোচনা করে জনস্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান এবং ফুটপাত নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরোধ বরণ জয়ধর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী জি এম সাহাবুদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরিফ খান, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।

সভায় ঝালকাঠি সরকারি কলেজের সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, বিভিন্ন দপ্তরের বকেয়া বিদ্যুৎ বিল, জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম, পৌর এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, খাল পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা, উন্নয়ন তহবিলের কার্যকর ব্যবহার, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন নির্মাণ প্রকল্প এবং আইডিবিহীন সড়কগুলোকে উন্নয়ন প্রকল্পের আওতায় আনার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun