1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী বিলুপ্তির পথে সিরাজগঞ্জের কামারখন্দের ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় সতর্কবার্তা, ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপালে বন্যা ও ভূমিধসে নিখোঁজ চার শতাধিক বিদেশি পর্যটক নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল: ২০২৬-২৭ শিক্ষাবর্ষ শুরু ১০ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ, সতর্কতায় যুদ্ধবিমান মোতায়েন

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

জেলা সদর ও রুহিয়া থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আজ সকালে ঠাকুরগাঁও পৌরসভার পূর্ব গোয়ালপাড়া (তেলিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে কাওসার আলী (৩৫) নামে এক ব্যক্তিকে  গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।

এর আগে গতরাতে শহরের ফকিরপাড়া ব্রিজ এলাকায় আরেকটি অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযানে আলমগীর হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরেক অভিযানে আজ সকালে রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয় কর্তৃপক্ষ। অভিযানে সুজন আলী জুয়েল (২৩) নামে এক যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়।

ডিএনসির কর্মকর্তারা জানান, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৫০০ টাকা। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun