1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪ 

রাজবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস উপলক্ষে সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

আগামী ২৮ জুন অনুষ্ঠেয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাজবাড়ীতে জেলা পর্যায়ে আজ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (এমওসিএস) ডা. মোহাম্মদ সোহেল শেখ এবং ডা. ফারুক আহমেদ।

রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম হিরন এবং জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. কামাল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন জেলার ১৩৫টি ওয়ার্ডে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচি বাস্তবায়নে ২ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ১ লাখ ৫৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জেলার সকল অভিভাবককে নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

সাংবাদিক সম্মেলনে ক্যাম্পেইন সফল বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun