1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগর হাসপাতালে রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা চুরি কোনাবাড়ীতে বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা; অভিযুক্ত আটক, ধামাচাপা দেওয়ার চেষ্টায় গণধোলাইয়ের শিকার বাড়ির মালিক বিগত অর্থবছরে ভ্যাট বাবদ ১,৪১,৫৮৬ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে : মন্ত্রী  শেরপুর পৌরসভার জন্য ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা  রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি বাজেটে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় বিশেষ প্রস্তুতি : অর্থমন্ত্রী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য থ্রি-আর কৌশল বাস্তবায়ন করছে সরকার : অর্থমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যে উপসাগরীয় অঞ্চল সফরে রুবিও বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামালপুরে ৩ লক্ষ ৫২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

স্বাস্থ্য বিভাগ আগামী ২৮ জুন জেলার ৩ লক্ষ ৫২ হাজার ১২৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে।

সিভিল সার্জনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগ সাংবাদিকদের এ কথা জানায়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ভিটামিন এ খাওয়ানো হবে। তিনি বলেন, মানবদেহের জন্য ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার অভাবে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় এবং রাতে দেখার ক্ষমতা কমে যাওয়া, হাম, ডায়রিয়া ও অপুষ্টির মতো সমস্যা দেখা দেয়।

তিনি বলেন, ওই দিন ৬-১১ মাস বয়সী ৩১১৬৫৫ জন শিশুকে এক লাখ ইন্টারন্যাশনাল ইউনিট (আইইউ) নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪০৪৭২ জন শিশুকে দুই লাখ আইইউ লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার সাতটি উপজেলার ১৬৯২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

ডা. আজিজুল হক বলেন, যেসব শিশু চার মাসের মধ্যে ভিটামিন এ গ্রহণ করেনি, তারা এই কর্মসূচির আওতায় আসবে না। এছাড়া অসুস্থ শিশুদের খাওয়ানো হবে না। তিনি বলেন, এই কর্মসূচির পর আমরা বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান চালাবো যেসব শিশু ভিটামিন এ পায়নি, যাতে আর কেউ এই সুযোগ থেকে বঞ্চিত না হয়।

এ সময় ডেপুটি সিভিল সার্জন শাহ মো. জিল্লুর রহমান, মেডিকেল অফিসার ডা. মুবাশশিরা হক, ডা. আবেদা এতু এবং জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun