1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পুজোর ছুটিতে বিমান ভাড়া নিয়ন্ত্রণের পথে হাঁটছে না ভারত মধ্যপ্রাচ্যের ১০ দেশে মার্কিন নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা অপ্রতিম অকাল প্রয়াণ: পাশে থাকার ঘোষণা কুমিল্লা আইনজীবী সমিতির জাতিসংঘের মঞ্চে অনন্য রেকর্ডের অংশীদার প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের নিরাপত্তা ঝুঁকিতে সিলিন্ডারবাহী যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নতুন তথ্য: যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ জাতিসংঘে বিদায়ী ভাষণে গুতেরেসের শান্তির আহ্বান ইস্তানবুল বিমানবন্দরে চতুর্থ রানওয়ে চালু হচ্ছে আগামী বৃহস্পতিবার সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

ডিপিএড ১ম সেমিস্টার পরীক্ষা ২৭ জুনের পরিবর্তিতে ২ জুলাই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর অধীনে অনুষ্ঠেয় ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রামের ১ম সেমিস্টার পরীক্ষার রুটিনে আংশিক সংশোধন করা হয়েছে। অনিবার্য কারণবশত আগামী ২৭ জুনের পরীক্ষাটি স্থগিত করে ২ জুলাই পুনর্নির্ধারণ করা হয়েছে।

ময়মনসিংহের নেপ-এর ডিপিএড বোর্ডের উপ-পরিচালক (মূল্যায়ন) এ কে এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ জুনের নির্ধারিত পরীক্ষাটি আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া এই পরীক্ষাটি দুই শিফটে অনুষ্ঠিত হবে।

পরিবর্তিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী দুপুর ২টা থেকে বেলা ৩টা ১৫ পর্যন্ত ‘শিক্ষণ পদ্ধতি-কৌশল ও শ্রেণি ব্যবস্থাপনা’ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বেলা ৩টা ৩০ থেকে বিকাল ৪টা ৪৫ পর্যন্ত ‘শিখন মূল্যায়ন ও ফলাবর্তন’ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নেপ জানায়, পূর্বের রুটিনে উল্লিখিত অন্যান্য সকল বিষয়ের পরীক্ষার তারিখ, সময়সূচি এবং সংশ্লিষ্ট নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে।

ডিপিএড ১ম সেমিস্টার পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এর সুপারিনটেনডেন্টসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে নেপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun