1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
এমআরপি যুগের ইতি: ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট সেবার লক্ষ্য সরকারের গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ উন্নয়ন প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার মায়ের চেয়ে আপন কেউ নেই, মায়ের জন্য দোয়া চাইলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন আয়কর রিটার্নে ভুল মানেই কর ফাঁকি নয়: জরিমানা আরোপে এনবিআরের নতুন নির্দেশনা দুই সরকারি প্রতিষ্ঠানে ৮৪ জনকে নিয়োগের জন্য পিএসসির সাময়িক মনোনয়ন নির্ঘুম রাতের কাব্যময় মুহূর্ত: এক দীর্ঘ কবিতার মুগ্ধতা ও ক্লান্তি শাহজালাল বিমানবন্দরে গার্মেন্টস ফেব্রিকের আড়ালে ১,৬৫৫টি দামি মোবাইল জব্দ পরিবেশদূষণ রোধে কঠোর অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর: পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জিরো টলারেন্স মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম

ফেনীতে আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন- ‘এ’ ক্যাপসুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

আগামী ২৮ জুন রোববার ফেনীতে ২ লাখ ৫৩ হাজার ৪শ’ ৮৫ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-‘এ’ ক্যাপসুল। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার ১ হাজার ১শ’ ৩৮টি টিকা কেন্দ্রে এ ক্যাম্পেইন চলবে।

বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩০ হাজার ৪শ’ ৭৩ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ২৩ হাজার ১২ জন। জেলার ১ হাজার ১শ’ ২৪টি অস্থায়ী, ৭টি স্থায়ী ও ৭ টি ভ্রাম্যমাণ কেন্দ্রে টিকাদান চলবে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ছাগলনাইয়া উপজেলার ১শ’ ৪৫টি কেন্দ্রে ৩৬ হাজার ১শ’ শিশু, দাগনভূঞা উপজেলার ১শ’ ৯৩টি কেন্দ্রে ৪৬ হাজার ৭শ’ শিশু, ফেনী সদর উপজেলার ২শ’ ৮৯ কেন্দ্রে ৫৬ হাজার ৬শ’ ২১ জন শিশু, ফেনী পৌরসভার ৪৫টি কেন্দ্রে ২৫ হাজার ৭শ’ ৫৮শিশু, ফুলগাজী উপজেলার ১শ’ ৪৫ কেন্দ্রে ২৩ হাজার ৩শ’ ৪১ জন শিশু, পরশুরাম উপজেলার ৯৭টি কেন্দ্রে ১৯ হাজার ৪শ’ ৮৪ জন শিশু ও সোনাগাজ উপজেলার ২শ’ ১৭টি কেন্দ্রে ৪৫ হাজার ৪শ’ ৭৬ জন শিশুকে খাওয়ানো হবে।

ডা: এ এস এম সোহরাব আল হোসাইন বাসস’কে বলেন, ‘ফেনীর সকল শিশুকে এটি খাওয়াতে পারলে ক্যাম্পেইন সফল হবে। ভিটামিন ‘এ’ এর অভাবে চোখের ওপর অনেক ক্ষতিকর প্রভাব পড়ে। রাতকানা, কনজাংটিভার শুষ্কতা, বিটট স্পট, কর্নিয়ার শুষ্কতা, কর্নিয়ার ক্ষতসহ মানুষ শারীরিক বা মানসিক প্রতিবন্ধী হতে পারে। ’

তিনি বলেন, ‘ভিটামিন ‘এ’ শুধুমাত্র রাতকানা রোগ প্রতিরোধ নয় বরং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ সময় সকল শিশুকে নিটকস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।’

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ফাহাদ ও ডা. আমীর খসরু তারেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun