1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

বাগেরহাটে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

জেলার সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কররী এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মোতাহার মোড়ল নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

গত সোমবার মোতাহার মোড়লের নিজ বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি মোতাহার মোড়ল বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামের মাহাতাব মোড়লের ছেলে।

মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, বাগেরহাট জেলার সদর থানাধীন কররী গ্রামস্থ আসামি মোতাহার মোড়লের নিজ বসত ঘর হতে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় ডিএনসি’র উপ পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বাসস’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। এিমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun