1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪ 

শিক্ষা ক্যাডারের ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ৬ জুলাই শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স আগামী ৬ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আগামী ৬ জুলাই থেকে ২ নভেম্বর পর্যন্ত চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর প্রশিক্ষণ শাখার এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে জানানো হয়, প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদমর্যাদার প্রশিক্ষণবিহীন কর্মকর্তাদের (মাতৃত্বকালীন ছুটিতে থাকা প্রশিক্ষণার্থী ব্যতীত) তথ্য আগামী ২৬ জুনের মধ্যে নির্ধারিত গুগল লিঙ্ক (https://forms.gle/NTPzwg55bJqkZrjQA) ফর্মে বাংলায় পূরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তবে যান্ত্রিক ত্রুটির কারণে পূর্বের ডাটা বা প্রোগ্রাম ডিলিট হয়ে যাওয়ায় ইতোপূর্বে যারা আবেদন করেছিলেন, তাদেরকে পুনরায় আবেদন করতে বলা হয়েছে।

দেশের সকল সরকারি কলেজ ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও প্রকল্প পরিচালকদের এই নির্দেশনা বাস্তবায়নের জন্য আদেশে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun