1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪ 

কুয়াকাটা পৌরসভা ‘ক’ শ্রেণিতে উন্নীতকরণে হালনাগাদ তথ্য চেয়েছে মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৭ জুন, ২০২৬

পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌরসভাকে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীতকরণের প্রস্তাব বিবেচনার জন্য ১৪ দফা হালনাগাদ তথ্য চেয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে সম্প্রতি  এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

পৌরসভার প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেন উপসচিব আশফিকুন নাহার।

চিঠিতে আরও বলা হয়, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের গত ২৮ এপ্রিল তারিখের ডিও পত্রের প্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ক’ শ্রেণিতে উন্নীতকরণের প্রস্তাব বিবেচনার সুবিধার্থে যে সকল হালনাগাদ তথ্যসহ পুনরায় প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। সেগুলো হল-পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের তালিকা, বিগত ৩ বছরের খাতওয়ারি রাজস্ব আয়ের বিবরণী, সরকারি অনুদান বাদে গড় আয়, বিগত ৩ বছরের ব্যয় বিবরণী,  বিগত ৩ বছরের হোল্ডিং ট্যাক্সের দাবি ও আদায়ের পরিমাণ, বিগত ৩ বছরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও গ্র্যাচুইটি পরিশোধের তথ্য, শ্রেণি পরিবর্তন হলে অতিরিক্ত কত অর্থ প্রয়োজন হবে তার হিসাব, পৌরসভার নিজস্ব অফিস ভবন আছে কিনা, বিদ্যুৎ বিল পরিশোধের হালনাগাদ প্রত্যয়ন, ব্যাংক স্থিতির হালনাগাদ প্রত্যয়ন, কর্মকর্তা-কর্মচারীদের অনুমোদিত তহবিল আছে কিনা, বেতন-ভাতা ও আনুতোষিকের বকেয়া আছে কিনা, শ্রেণি উন্নীতকরণের বিষয়ে পৌর পরিষদের সিদ্ধান্তের কপি, বিএমডিএফ এর কোনো ঋণ আছে কিনা এবং পৌরসভার সর্বশেষ কবে এসেসমেন্ট হয়েছে তার তথ্য চাওয়া হয়েছে।

কুয়াকাটা বর্তমানে ‘খ’ শ্রেণিভুক্ত একটি পর্যটন এলাকার পৌরসভা। ‘ক’ শ্রেণিতে উন্নীত হলে পৌরসভার আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun