1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪ 

করাচিতে সন্ত্রাসী হামলায় নিহত ৩ রেঞ্জার্স সদস্য

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

পাকিস্তানের করাচিতে সন্ত্রাসী হামলায় তিন রেঞ্জার্স সদস্য নিহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যায় বিস্ফোরণ ও তীব্র গোলাগুলির এ ঘটনা ঘটে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

রোববার পাকিস্তান সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বন্দরনগরী করাচির একটি রেঞ্জার্স ক্যাম্পে চালানো এ ‘কাপুরুষোচিত’ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরার দায়ী।

বিবৃতিতে বলা হয়, ক্যাম্পের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে রেঞ্জার্স সদস্যদের সতর্ক ও দৃঢ় প্রতিরোধে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। এতে তিন হামলাকারী নিহত এবং একজন আহত হয়।

সেনাবাহিনী জানায়, হামলায় তিন রেঞ্জার্স সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

জামাত-উল-আহরারকে প্রায়ই তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সম্পৃক্ত একটি জঙ্গিগোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে হামলার ঘটনা বেড়েছে। এর অনেকগুলোর দায় স্বীকার করেছে টিটিপি ও তাদের সহযোগী গোষ্ঠীগুলো।

২০২১ সালে আফগান তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তান জঙ্গিদের নিরাপদ আশ্রয় দিচ্ছে বলে ইসলামাবাদ অভিযোগ করে আসছে। তবে কাবুল বারবার এ অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তান সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়, বিদেশি পৃষ্ঠপোষকতা ও সমর্থনপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি দেশ থেকে নির্মূলে পূর্ণ গতিতে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ হামলার জবাব দেওয়ারও অঙ্গীকার করা হয়।

শনিবার রাতে করাচিতে এএফপির সাংবাদিকরা ভারী গোলাগুলির শব্দ শুনেছেন। এ সময় সিন্ধু প্রদেশের রাজধানী করাচির মোসামিয়াত চৌরঙ্গি এলাকার আশপাশের সড়ক ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

গোলাবারুদে সজ্জিত আধাসামরিক বাহিনীর সদস্যদের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যায়। তাদের কেউ কেউ পিকআপ ট্রাকে করে টহল দেন।

সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun