1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব ড্যান ড্রিসকল: প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মতবিরোধের জল্পনা নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন কুড়িগ্রামের আমজাদের সংগ্রহে ২২টি গ্রামোফোন ও পাঁচ হাজার গানের রেকর্ড বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার: এক নজরে সব অর্জন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি রংপুরের মাছুয়াপাড়ার ঘটনায় পুলিশের তদন্ত ও ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন জামালপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪, আহত ১৫ নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, উদ্ধার অভিযানে চ্যালেঞ্জ পাবনা জেলা জাসাস আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিএনপির

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. সায়েম (২২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকাল ১০ টার দিকে রামুর সোনারপাড়া এলাকার রেজু খাল ব্রিজসংলগ্ন প্যারাবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মী ইনচার্জ বেলাল উদ্দিন।

তিনি জানান, সোনারপাড়ার রেজু খাল ব্রিজ এলাকায় প্যারাবন থেকে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি পরিচালিত বীচ কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য রামু থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সমুদ্রসৈকতের নৌবাহিনীর জেটি সংলগ্ন এলাকায় গোসলে নেমে নিখোঁজ হন সায়েম। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বাসস’কে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun