1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও পাচারকৃত অর্থ ফেরালে রাজস্ব লক্ষ্যমাত্রা ছাড়াবে : ডা. শফিকুর রহমান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরে সাড়ে ৮৩ কোটি টাকা বাজেট  ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা বিরোধী দলের সদস্যরা ২০ কোটি টাকা বরাদ্দ পাবেন: মির্জা ফখরুল পাঁচ নদীর ভাঙনে কুড়িগ্রামবাসীর বিপর্যয় ঠেকাতে প্রয়োজন জরুরি বরাদ্দ  সাবেক এমপি আশিকা সুলতানা দ্বিতীয় দফায় রিমান্ডে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা : সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেফতার বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৯ জুন, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫৯২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১২টি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১২১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ছয়টি ট্রাক, দু’টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১৮১টি মোটরসাইকেলসহ মোট ২৭৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫ টি বাস, একটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৯৫টি সিএনজি ও ২৭৩টি মোটরসাইকেলসহ মোট ৪৬৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৯০টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ছয়টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি ও ১৭৮টি মোটরসাইকেলসহ মোট ৩৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ১১টি ট্রাক, ৭০টি সিএনজি, ২৯৫টি মোটরসাইকেল, ২১টি কাভার্ডভ্যান সহ মোট ৪৮৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫২টি বাস, তিনটি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৮৭টি সিএনজি ও ১৬০টি মোটরসাইকেলসহ মোট ৪৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩১টি বাস, দু’টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ২৬০টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৪৯টি গাড়ি ডাম্পিং ও ২৮৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun