1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪ 

দিনাজপুরে ঐতিহাসিক রাজবাড়ী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৯ জুন, ২০২৬

দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়ির ইতিহাস সমৃদ্ধ স্থান ও নিদর্শন দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় দিনাজপুর ঐতিহাসিক রাজবাড়ী দর্শনার্থীদের পরিদর্শন করতে আনুষ্ঠিকভাবে উন্মুক্ত করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়িটি আরও সুন্দর, সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে রক্ষণা-বেক্ষণ এবং পরিচালনার লক্ষ্যে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন মাত্র ১০ টাকার সৌজন্য মূল্যে দর্শনার্থীরা এই ঐতিহাসিক স্থাপনাটি পরিদর্শনের সুযোগ পাচ্ছেন।

উন্মুক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, দিনাজপুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এই রাজবাড়ি তথা রাজবাটী নামে পরিচিত। এর সংরক্ষণ এবং পর্যটন সম্ভাবনা বিকাশে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে জেলার গৌরবময় ইতিহাস তুলে ধরতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, রাজবাড়ির নান্দনিক পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরফলে দেশ-বিদেশের পর্যটক ও দর্শনার্থীরা আরও সুন্দর পরিবেশে রাজবাড়ি ঘুরে সব কিছু দেখতে পারবেন।

এদিকে, দিনাজপুর রাজবাড়ি সংলগ্ন কালিয়া জিউ মন্দিরে প্রবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কিছু তথ্যকে বিভ্রান্তিকর বলে জানানো হয়েছে। মন্দিরের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্বের নিয়ম অনুযায়ী মন্দিরে প্রবেশ সকলের জন্য উন্মুক্ত রয়েছে এবং সেখানে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না।

দিনাজপুর দেবত্তোর স্টেট কর্তৃপক্ষের এজেন্ট মি. রঞ্জিত কুমার সিংহ বাসস’কে বলেন, সকলকে দিনাজপুর রাজবাড়ি কালিয়া জিউ মন্দির পরিদর্শনের মাধ্যমে জেলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এই ঐতিহাসিক মন্দির পরিদর্শনে কোনো টাকা দিয়ে টিকিট কাটার প্রয়োজন হয় না। সব শ্রেণি পেশার মানুষের জন্য কালিয়া জিউ মন্দির পরিদর্শন উন্মুক্ত রয়েছে বলে তিনি জানান। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun