1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: আবেগঘন স্মৃতিতে প্রবাসে মনসুর ৪৫০ কোটি ডলারের নতুন ঋণ পেতে আইএমএফের চার পরীক্ষায় বিশ্ব শিক্ষক দিবসে গাজীপুরের শ্রীপুরে অবসরপ্রাপ্ত ৩০ শিক্ষককে সম্মাননা সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ রাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন আজ চিকিৎসায় নোবেল ঘোষণা: আলোচনায় যেসব গবেষণা যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান প্রত্যাহার হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের আপিল সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সামরিক তৎপরতার নিন্দা কাতার ও জর্ডানের

ভিয়েতনামে প্রথমবারের মতো ‘বিটিফিকেশন’ অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ভিয়েতনামের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত বিটিফিকেশন (ধন্য ঘোষণার) অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার মেকং ব-দ্বীপের একটি ছোট প্যারিশে হাজার হাজার ক্যাথলিক ধর্মাবলম্বী সমবেত হন। 

বিটিফিকেশন হচ্ছে সাধু হিসেবে স্বীকৃতি পাওয়ার তিনটি ধাপের দ্বিতীয়টি।

পোপের দূত হিসেবে কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলে কা মাউয়ের একটি গির্জায় বিশেষ প্রার্থনাসভার নেতৃত্ব দেন। সেখানে ১৯৪৬ সালে ধর্মানুসারীদের রক্ষা করতে গিয়ে নিহত যাজক ফাদার ফ্রান্সিস জেভিয়ার ত্রুং বু দিয়েপকে বিটিফাই করা হয়।

ভিয়েতনামের কা মাউ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এ ঘোষণার মধ্য দিয়ে দিয়েপ ‘ধন্য’(বিটিফিকেশন) মর্যাদা লাভ করেন। ভিয়েতনামের ক্যাথলিক চার্চের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রায় ৭০ হাজার মানুষের উপস্থিতির আশা করা হয়। তাদের অনেকে কয়েক দিন আগেই এসে গির্জার বাইরে বড় পর্দায় অনুষ্ঠান দেখার জন্য অবস্থান নেন।

দক্ষিণাঞ্চলের আন জিয়াং প্রদেশ থেকে আসা ৬৫ বছর বয়সী বিক্রয়কর্মী ত্রান লে তাপ বলেন, ‘গত রাতে আমরা গির্জার বাইরে মাদুর পেতে ঘুমিয়েছি।’

তিনি বলেন, ‘এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা আমাদের জন্য বিরাট সম্মানের। আমরা এটিকে কোনোভাবেই মিস করতে পারতাম না। এটি শুধু ক্যাথলিক ধর্মাবলম্বীদের জন্য নয়, পুরো ভিয়েতনামের জন্যও গর্বের। আমি নিজেকে সত্যিই ধন্য মনে করছি।’

পোপ চতুর্দশ লিওর দূত তাগলের উপস্থিতি কমিউনিস্ট শাসিত ভিয়েতনাম ও ভ্যাটিকানের মধ্যে উষ্ণ হয়ে ওঠা সম্পর্কের প্রতিফলন। 

১৯৭৫ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিল না।

তবে, ২০২৩ সালে ভিয়েতনামে একজন ‘আবাসিক পোপীয় প্রতিনিধি’ নিয়োগে সম্মত হওয়ার মাধ্যমে দুই পক্ষের সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়।

তাগলে বৃহস্পতিবারের এ অনুষ্ঠানকে ‘ভিয়েতনামের ক্যাথলিকদের জন্য গভীর আনন্দের মুহূর্ত’ ও ‘চার্চের ইতিহাসে সত্যিকার অর্থেই একটি ঐতিহাসিক দিন’ বলে মন্তব্য করেন।

৩৩ বছর বয়সী লে মাই এ অনুষ্ঠানে যোগ দিতে তার মাকে নিয়ে রাজধানী হ্যানয় থেকে বিমানে ও গাড়িতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কা মাউয়ে আসেন।

তিনি বলেন, ‘উত্তরাঞ্চল থেকে এখানে আসতে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। কিন্তু এই অনুষ্ঠানে অংশ নিতে পারা আমার ও আমার মায়ের জন্য বিশেষ সৌভাগ্যের।’

ভ্যাটিকানের সরকারি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভিয়েতনামে ৭৫ লক্ষাধিক ক্যাথলিক ধর্মাবলম্বী রয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৭ দশমিক ৪ শতাংশ।

ভিয়েতনামের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হলেও, সরকার ধর্মীয় সংগঠনগুলোর কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করে।

ধর্মীয় সংগঠনের নিবন্ধন বাধ্যতামূলক করা ও নজরদারিসহ বিভিন্ন বিধিনিষেধের কারণে মানবাধিকার সংগঠনগুলো প্রায়ই সমালোচনা করে থাকে।

ভিয়েতনামের ১১৭ জনকে এর আগে বিটিফাই করা হয় এবং পরে সাধু হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। 

তবে ক্যাথলিক চার্চ জানিয়েছে, এবারই প্রথম ভ্যাটিকানের পরিবর্তে ভিয়েতনামের মাটিতে বিটিফিকেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

১৯৩০ সালে ভিয়েতনামের তাক সাই প্যারিশের যাজক হিসেবে দায়িত্ব পান দিয়েপ। স্থানীয় কান থো ডায়োসিসের (রোমান ক্যাথলিক চার্চের একটি ধর্মীয় প্রশাসনিক এলাকা) তথ্য অনুযায়ী, তিনি দরিদ্র, অসুস্থ ও যুদ্ধের কারণে দুর্ভোগে পড়া মানুষের প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun