1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে শুক্রবার ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহরের ৫৮ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২০ কিলোমিটার।

ইন্দোনেশিয়ার তেরনাতে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

উৎপত্তিস্থল থেকে প্রায় ১১৪ কিলোমিটার দূরের তেরনাতে শহরের বাসিন্দা উমর আব্বাস এএফপিকে বলেন, ‘আমি রাস্তার পাশের একটি কফির দোকানে বসে কফি খাচ্ছিলাম। হঠাৎ আমার চেয়ার দুলতে শুরু করে। আগের ভূমিকম্পগুলোর আতঙ্ক এখনও কাটেনি। তাই মুহূর্তের জন্য আমি ভীষণ ভয় পেয়ে যাই।’

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানায়, এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ও এর প্রতিবেশী দেশগুলোতে প্রায়ই ভূমিকম্প হয়। জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এ অঞ্চলটি তীব্র ভূকম্পনপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun