1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: নিখোঁজ সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন বাবা চপস্টিক ফ্যামিলি ফান ডে: মা দিবসের বিজয়ীদের পুরস্কার প্রদান আরও এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির সম্ভাবনা আইচি-নাগোয়া এশিয়ান গেমস পরিদর্শন করলেন শেখ জোয়ান প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের বর্তমান দর কত? বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব পরিবহন মালিকদের অপ্রতিম নিখোঁজ ও উদ্ধার: দুই কিশোরকে উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর নারী নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ দেশে হামে মৃত্যু হাজার ছাড়াল

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে দলে কাইয়া

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির পুরস্কার হিসেবে জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরলেন ওপেনার ইনোসেন্ট কাইয়া। বাংলাদেশের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ব্যাট করে ১৪০ রানের সুবাদে ম্যাচ সেরা হন তিনি। 

কাইয়ার সাথে জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরেছেন রায়ান বার্ল, টাডিওয়ানাশে মারুমানি ও ওয়েলিংটন মাসাকাদজা। 

দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। 

দীর্ঘ আড়াই বছর পর জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরেছেন কাইয়া। ২০২২ সালে অভিষেকের পর পরের বছর ডিসেম্বরে জিম্বাবুয়ের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। দেশের হয়ে ১৯ ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৫০ রান করেছেন কাইয়া। 

গেল মাসে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের ‘এ’ দলের হয়ে ওয়ানডে ফরম্যাটের ম্যাচে ১০৩ রানের ইনিংস খেলেন কাইয়া। এছাড়া ঘরোয়া প্রতিযোগিতা প্রো৫০ চ্যাম্পিয়নশিপে তিন শতক ও এক অর্ধশতকে ৫শ রান করেন তিনি। 

বার্ল ২০২৪ সালের জানুয়ারিতে, মারুমানি ও মাসাকাদজা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে খেলেছেন।

টেস্টের পর এবার ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে রিচার্ড এনগারাভার। তার নেতৃত্বে বাংলাদেশকে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হারায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের বিপক্ষে টেস্টে না খেললেও ওয়ানডেতে সিরিজে থাকছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।

গেল বছরের আগস্টে শ্রীলংকার বিপক্ষে খেলা জিম্বাবুয়ের সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্রেন্ডন টেইলর, সিন উইলিয়ামস, জনাথন ক্যাম্পবেল, টনি মুনইয়ংগা ও ট্রেভর গুয়ান্ডু। 

আগামী ৬ জুলাই থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজের পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ৯ ও ১১ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারেতে। এরপর ১৫ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল। 

জিম্বাবুয়ে ওয়ানডে দল : রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, সিকান্দার রাজা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun