1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মার্কিন পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মার্কিন পপ তারকা টেলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসি শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ বিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং একে অনেকেই যুক্তরাষ্ট্রের ‘রয়্যাল ওয়েডিং, বা  ‘রাজকীয় বিয়ে’ হিসেবে অভিহিত করছেন।

ম্যাডিসন স্কয়ার গার্ডেন-এ আয়োজিত এই বিয়েতে ফ্যাশন ও বিনোদন জগতের বহু তারকা অংশ নেন। যুক্তরাষ্ট্রের এই ‘রাজকীয় বিয়ে’ ঘিরে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহান্তে অনুষ্ঠিত এই আয়োজন ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যাপক গোপনীয়তা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

টেলর সুইফট ও ট্রাভিস কেলসি তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা না দেওয়ায় আরও বেশি কৌতূহল ও উত্তেজনা তৈরি হয়। খ্যাতনামা ম্যানহাটনের ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই আয়োজন ঘিরে তারা নাকি অতিথিদের গোপনীয়তা চুক্তি সই করতেও বাধ্য করেছিলেন বলে জানা গেছে।

তবে দীর্ঘদিনের নীরবতা ভেঙে শুক্রবার সন্ধ্যায় গায়িকার জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন অনুষ্ঠানের বিস্তারিত জানান। তিনি বলেন, এটি ছিল অত্যন্ত বিলাসবহুল ও ঘনিষ্ঠ একটি বিয়ে অনুষ্ঠান, যদিও ঠিক কবে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তা তিনি নির্দিষ্ট করে জানাননি।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘টেলর ও ট্রাভিসের বিয়েতে কোনো ঐতিহ্যবাহী ব্রাইডসমেইড বা গ্রুমসম্যান ছিল না। এর পরিবর্তে টেলরের ভাই অস্টিন সুইফট তার ‘ম্যান অব অনার’ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ট্রাভিস কেলসির ‘বেস্ট ম্যান’ ছিলেন জেসন কেলসি।’

পেইন আরও বলেন, ‘এই অনুষ্ঠানে উভয় পরিবার একত্রিত হয়েছিল এবং বন্ধু অ্যাডাম স্যান্ডলার অনুষ্ঠানটি পরিচালনা করেন।’

তিনি আরও বলেন, এই দম্পতির বিয়ের পোশাক তৈরি করেছে ক্রিশ্চিয়ান ডিওর হাউট কউচার এবং জুতা তৈরি করেছে ক্রিশ্চিয়ান লুবোটিনা। টেলর সুইফট পরেছিলেন কার্টিয়ার জুয়েলারি।

তিনি বলেন, পোশাক করেছিল ক্রিশ্চিয়ান ডিওর হাউট ক্যুচার, আর তাদের জুতো বিশেষভাবে বানিয়েছিল ক্রিশ্চিয়ান। সুইফট কার্টিয়ারের গহনা পরেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun