1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিরাপত্তার কড়াকড়িতেও গুলশানে অপরাধের আতঙ্ক ও ক্রমবর্ধমান উদ্বেগ জাতীয় লিগে জয়ের সেঞ্চুরি, বল হাতে রুয়েলের ৫ উইকেট বরগুনায় ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত শিক্ষার্থী বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার সাত গোলের বিধ্বংসী জয় জমজমের পানি দিতে দেরি, বিমানের দুই কর্মকর্তা শাস্তির মুখে আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ কুষ্টিয়ায় লালন শাহের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ফেসবুক কমেন্ট ঘিরে রাবিতে উত্তেজনা, হকিস্টিক হাতে ছাত্রদল নেতা আফগানিস্তান টেস্টে শান্তর খেলা নিয়ে এখনো শঙ্কা বিয়ের আগে শারীরিক সম্পর্ক অস্বাভাবিক নয়: কিরণ রাও

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৯ জন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১ জন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৫ জন রয়েছেন।
  
এই সময়ে ১৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ১৩০ জন। 

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৯৭ জন। এর মধ্যে ৬২ শতাংশ পুরুষ ও ৩৮ শতাংশ নারী। এই বছর ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
 
২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun