1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল জয়ী তিন বিজ্ঞানী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেট কারে তুলে গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: আবেগঘন স্মৃতিতে প্রবাসে মনসুর ৪৫০ কোটি ডলারের নতুন ঋণ পেতে আইএমএফের চার পরীক্ষায় বিশ্ব শিক্ষক দিবসে গাজীপুরের শ্রীপুরে অবসরপ্রাপ্ত ৩০ শিক্ষককে সম্মাননা সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ রাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন আজ চিকিৎসায় নোবেল ঘোষণা: আলোচনায় যেসব গবেষণা

ঢাকায় ইনার সার্কুলার রিং রোড নির্মাণের গতি বাড়াতে নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঢাকা মহানগরীর তীব্র যানজট নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ইনার সার্কুলার রিং রোড’ বা অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ প্রকল্পের কাজ ত্বরান্বিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় তিনি সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনাটি পুনরায় পর্যালোচনার পরামর্শ দেন। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় সাধনের ওপর জোর দেন। তিনি এই গুরুত্বপূর্ণ অবকাঠামোর নির্মাণকাজ শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ করে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে বলেন।

উক্ত সভায় সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun