1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ খাবার ডেকে আনে যেসব স্বাস্থ্যঝুঁকি সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিলের হিড়িক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসন নিয়ে কঠোর হুঁশিয়ারি জর্ডান-তুরস্ক-কাতারের গাজীপুরে অটোরিকশাকে পেছন থেকে ট্রাকের ধাক্কা, নিহত ৪ দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু বান্দরবানের পাহাড়ে মিলল নিখোঁজ স্কুলছাত্র রাতুল ট্রাম্প পরবর্তী রাজনীতির হিসাব: ২০২৮ নির্বাচন নিয়ে মার্কিন তৎপরতা বারিধারায় প্রাণহানি: কিশোরকে ছেড়ে কেন আকাশকে অভিযোগে জড়িত ব্যক্তি? নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি নতুন তথ্য: বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান

পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সৌর বিদ্যুতের  ওপর বিশেষ মনোনিবেশ করেছে। 

তিনি বলেন, সরকার আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে দশ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

আজ শনিবার সকালে যশোর জিলা স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জিলা স্কুলের ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে এ দিন এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে আমাদের বিদ্যুৎকেন্দ্রগুলো ডিজেল ও ফার্নেস অয়েল-নির্ভর ছিল। পরবর্তীতে তা গ্যাস ও কয়লাভিত্তিক হয়েছে। কিন্তু এগুলো প্রকৃতির ক্ষতি সাধন করছে। তাই সরকার এখন পরিবেশবান্ধব জ্বালানির দিকে ঝুঁকছে।’

তিনি আরও জানান, সরকার চলতি বাজেটে ইলেকট্রিক বাইকে ২০৩১ সাল পর্যন্ত শুল্ক-কর ছাড় দিয়েছে। একই সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নীতিমালা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর বর্জ্যকে বিদ্যুৎ উৎপাদনের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল উদ্দেশ্য হলো প্রযুক্তির সমন্বয়ে পাঠদানকে আনন্দময় করে তোলা। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষকদের আধুনিক ও আনন্দদায়ক শিক্ষাদান পদ্ধতির ওপর জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘লেখাপড়া শেষ করে তোমাদের মেধা ও যোগ্যতাকে বাংলাদেশ পুনর্গঠনে কাজে লাগাতে হবে। তোমরা কেউ যেন ভুল পথে পা না বাড়াও, সে বিষয়ে সতর্ক থাকবে। অনেক সময় বন্ধুরা অ্যাডভেঞ্চারের নামে প্রলুব্ধ করতে পারে, সেখান থেকে তোমাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে। ’

যশোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যশোর জিলা স্কুলে ১০ তলা একাডেমিক ভবনটি নির্মাণ করছে।

ভবনটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ভবনের নির্মাণস্থল পরিদর্শন করেন। পরে তিনি জিলা স্কুল মাঠে যশোর শিক্ষা বোর্ড আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠান দু’টিতে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুকে আযম মু. আব্দুস ছালাম, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, নগর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun