1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

বান্দরবানে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জেলায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা নিশ্চিতের লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। তিনি ভার্চুয়ালি (জুম প্ল্যাটফর্মের মাধ্যমে) প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত হন।

এ কর্মশালায় বক্তব্য দেন, তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তার, উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। 

বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের অগ্রগতি জনগণের কাছে সঠিক ও নিরপেক্ষভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান বক্তারা।

কর্মশালায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি, নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রচারে গণমাধ্যমের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা এতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun