1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে তিন অভিযানে সোনা ও পণ্য জব্দ ঢাকার ৪ বারে এনবিআরের অভিযান গোদাগাড়ীতে প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে অনিয়মের অভিযোগ, অর্থ লেনদেনের দাবি সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: চার ক্ষেপণাস্ত্রসহ প্রজেক্টাইল ধ্বংস ফরিদপুরের দুর্গম চরে বজ্রপাত রোধে ৫০০ তালবীজ রোপণ মানিকগঞ্জের কালীগঙ্গায় নৌকাবাইচ: চ্যাম্পিয়ন কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’ রাজশাহীতে বিদ্যালয় মাঠে কলাগাছ ও কার্যালয়ে তালা দাতার জনগণের কাছে সরকারের জবাবদিহি অপরিহার্য: ড. মঈন খান শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করলেন মন্ত্রী এম রশিদুজ্জামান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি

মুন্সীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জেলার লৌহজং উপজেলায় আজ পদ্মা নদীতে মৎস্য অফিস এবং কোষ্ট গার্ডের পৃথক অভিযানকালে মোট ১৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। 

জব্দকৃত এসব অবৈধ চায়না দুয়ারী জাল পরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। 

আজ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলামের নেতৃত্বে পদ্মা নদীতে ঘৌড়দৌড় বাজার হতে মেদেনীমন্ডর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। 

এ অভিযানকালে পদ্মা নদী থেকে মালিকবিহীন ৫৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। 

একই সময়ে বাংলাদেশ কোষ্ট গার্ডের পদ্মা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. মাহজারের নেতৃত্বে পদ্মা সেতুর পূর্ব ও পশ্চিম পাশের এলাকায়  অভিযান পরিচালনা করা হয়। এসময় করে নদী থেকে মালিক বিহীন ১২০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, জব্দকৃত চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun