1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বিদ্যালয় মাঠে কলাগাছ ও কার্যালয়ে তালা দাতার জনগণের কাছে সরকারের জবাবদিহি অপরিহার্য: ড. মঈন খান শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করলেন মন্ত্রী এম রশিদুজ্জামান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক ও ডা. জুবাইদা রহমান গণমাধ্যম সমাজের আয়না, নিরপেক্ষতা বজায় রাখা জরুরি: এমপি মোশাররফ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, হারের দায় নিলেন লিটন

জনগণের কাছে সরকারের জবাবদিহি অপরিহার্য: ড. মঈন খান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জনগণের ভোটে নির্বাচিত সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের প্রত্যাশা পূরণ করা এবং সে অনুযায়ী দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া। রাজধানীর শেরে বাংলা নগরে সমবায় ভবনের মাল্টিপারপাস হলরুমে শনিবার ৩ অক্টোবর আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এ কথা বলেন। স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ তিনি আরও বলেন, জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন, তাই প্রতিটি কর্মকাণ্ডের জন্য তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

মন্ত্রী ড. মঈন খান প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দিয়ে বলেন, উভয়েরই মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ কর্মস্থলকে আপন এলাকা মনে করে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সততা এবং কর্মদক্ষতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া বিদ্যুৎ সংকট নিরসনে সৌরবিদ্যুতের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি মাঠ পর্যায়ে সফল করতে উপজেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবকাঠামো খাতের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, গ্রামীণ ছোট সড়কগুলোতে ইটের পরিবর্তে সিসি ও ইউনি ব্লকের ব্যবহার বাড়াতে হবে। এছাড়া হাটবাজার ও বন্দর এলাকার সড়কগুলোতে উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এবং সড়কের পাশে পুকুর খননের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেন তিনি। ইজিবাইক নিবন্ধনের বিষয়ে তিনি জানান, সরকার এ নিয়ে আইন ও বিধিমালার কাজ করছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্রশাসন, পূজা কমিটি এবং সামাজিক নিরাপত্তা কমিটিকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলার স্থানীয় সরকার উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন পৌরসভার প্রশাসকরা এই পর্যালোচনা সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun