1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় বিধবা আয়শা বেগম নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল সেঞ্চুরিয়নে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: নেই বিশেষজ্ঞ স্পিনার নিউজিল্যান্ড-ভারত টেস্ট ড্রয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে অস্ট্রেলিয়া নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহকালে কনস্টেবল নিহত বাংলাদেশে প্রতিটি ঘটনায় ভারত সরাসরি জড়িত: নাহিদ ইসলাম ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার উন্মোচন বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষায় বাধা কাটল, হাইকোর্টের আদেশ স্থগিত

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে জৈনা বাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করবে বিএনপি। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে দলের নেতা-কর্মীরা ২৪ ঘণ্টা সতর্ক থাকবেন।তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনো দেশের কল্যাণ চায়নি। দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যায়, তখনই দলটি ষড়যন্ত্রে লিপ্ত হয়। বর্তমানে বিদেশে অবস্থান করে তারা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।গার্মেন্টসশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থন রয়েছে। তবে কারখানায় অস্থিরতা সৃষ্টি করতে ফ্যাসিবাদী শক্তি অনুপ্রবেশ করে নৈরাজ্য চালানোর চেষ্টা করছে। এ বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খায়রুল কবির আজাদ মণ্ডল, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা ও অ্যাডভোকেট আবু জাফর সরকার, আহ্বায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শরাফত আলী, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ, সদস্যসচিব শহিদুল ইসলাম বন্দুকশী, যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, আসাদুজ্জামান রমজান ও এরশাদ সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun