1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা শ্রীপুরে ১২০ ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবলসহ তিনজন খুলনায় পৃথক ঘটনায় যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২ দিল্লিতে ১ নভেম্বরের জনসভা পেছাতে রাহুল গান্ধীকে ব্যবসায়ীদের অনুরোধ এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা: আসছে বড় ধরনের অস্থিরতা জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা

কারিগরি বোর্ডের প্রশ্ন প্রণয়ন ও মডারেশনে শিক্ষকদের আবেদন আহ্বান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

দেশের কারিগরি স্তরে জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্স (৩৬০ ঘণ্টা মেয়াদি) এবং অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স পরীক্ষা-২০২৬ এর প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনে আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

আজ সোমবার কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অনুমোদিত ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষাক্রমের প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৪’ অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নকারী ও মডারেটর মনোনয়নের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পলিটেকনিক, টিএসসি এবং অন্যান্য সরকারি, বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট আগ্রহী শিক্ষকগণকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নির্দিষ্ট গুগল ফরম লিংকের (https://forms.gle/h8cmmEW9noKHPmEx9) মাধ্যমে আবেদন ও তথ্য জমা দিতে হবে। এ প্রক্রিয়ায় ই-মেইল বা হার্ডকপির মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun