1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই: মেয়র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আইনগত ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। 

এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় মামদানি বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার কোনো আইনগত সুযোগ নিউইয়র্ক সিটির রয়েছে কি না, তা আমার প্রশাসন প্রযোজ্য আইনের আওতায় সব দিক থেকে পর্যালোচনা করেছে।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি বলেন, ‘এটি স্পষ্ট যে এই পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনগত ক্ষমতা আমাদের নেই। তবে, ফেডারেল সরকারের সেই ক্ষমতা রয়েছে। তাই, আমি তাদের আইসিসির সঙ্গে সহযোগিতা করে এই পরোয়ানা কার্যকর করার আহ্বান জানাচ্ছি।’

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালে জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সীমান্তে হামলার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করার যথেষ্ট যুক্তিসংগতকারণ রয়েছে।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

ভিডিও বার্তায় মামদানি আরও বলেন, ‘যার চোখ আছে, হৃদয় আছে এবং বিবেক আছে, তিনি নেতানিয়াহুর কর্মকাণ্ডে সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেখতে পাবেন এবং বুঝবেন যে, তার বিচার আদালতেই হওয়া উচিত।’

তিনি বলেন, ‘আমি আইসিসির সঙ্গে একমত যে বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার হওয়া উচিত। আইসিসির অভিযুক্ত অন্য যে কারও ক্ষেত্রেও আমি একই অবস্থান সমর্থন করি।’

তবে, নেতানিয়াহুর কার্যালয় মামদানির এ অবস্থান প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, আইসিসি একটি ‘প্রহসনের আদালত’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun