1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আফগানিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ পাকিস্তান ক্রিকেটের বিশৃঙ্খলা ও আকিব জাভেদের ভূমিকা নিয়ে বিস্ফোরক জেসন গিলেস্পি সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসীর মৃত্যু বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা নিয়ে আইনি নোটিস ২০৩০ বিশ্বকাপ: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্পেনের সাথে কাতারের নতুন চুক্তি বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অদূরদর্শিতাকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর: গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে জোর তৎপরতা আয়ারল্যান্ডে গাজার শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যান নিয়ে বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ ব্যালন ডি’অরের দৌড়ে হ্যারি কেইন: ২৫ বছরের খরা কাটানোর অপেক্ষায় ইংলিশ ফুটবল

নতুন সিনেমায় অভিনয় করবেন তৌকীর আহমেদ, পুরো শুটিং হবে ফ্রান্সে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সংবাদ শিরোনাম

  • গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
  • হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু, মোট ৯৬৭
  • ৬ মাসের মধ্যে ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিম্পাঞ্জিরা কেন বছরের পর বছর ধরে একই গাছে পাথর ছুড়ছে?

অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদ নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘দ্য অরেঞ্জ’ নামের এই সিনেমাটি পরিচালনা করছেন ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদ। বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শিগগিরই শুরু হবে এবং এর পুরো শুটিং ফ্রান্সে সম্পন্ন হবে।

সিনেমাটিতে নিজের চরিত্র ও গল্প নিয়ে তৌকীর আহমেদ বলেন, ‘গল্প ও চরিত্র দুটোই আমার ভীষণ ভালো লেগেছে, তাই কাজটি করছি। এছাড়া পরিচালকের সঙ্গে আলাপ করে মনে হয়েছে এটি একটি ভালো কাজ হবে। আমার চরিত্রটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। ভালো গল্প ও চরিত্র আমাকে সবসময় টানে। আমি যে ধরনের শিল্পমানসম্পন্ন সিনেমা নিয়ে ভাবি, এটি ঠিক তেমনই একটি কাজ।’

উল্লেখ্য, তৌকীর আহমেদের সর্বশেষ সিনেমা ‘সোলজার’-এর শুটিং এখনো বাকি রয়েছে। সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে তৌকীর আহমেদ একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন, যেখানে বরেণ্য অভিনেতা তারিক আনাম খানও রয়েছেন। তৌকীর আহমেদ বরাবরই জানান, তার সব কাজে মানুষ ও জীবনের গল্প ফুটে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun