ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ‘আসল শত্রু’র মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, বিভিন্ন অজুহাতে ইসলামি দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে মুসলিম বিশ্বকে দুর্বল করার গভীর ষড়যন্ত্র চলছে। রোববার (৩০ আগস্ট) এক লিখিত বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন। খবর আলজাজিরার।
খামেনি স্পষ্টভাবে বলেন, ‘যুক্তরাষ্ট্রের অপরাধী শাসক এবং ট্রাম্প-ইসরায়েলি শাসকগোষ্ঠী’ মুসলমানদের ঐক্য ও বন্ধুত্বের প্রধান শত্রু। তাদের এই বৈরিতা কেবল ইরান বা নির্দিষ্ট কোনো ইসলামি প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে নয়, বরং পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার মুসলিম দেশসহ সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধেই তারা সক্রিয়। মুসলিম উম্মাহর বিভক্তি তাদের শক্তিকে খর্ব করছে এবং এই সুযোগটিই বিদেশি শক্তিগুলো তাদের আধিপত্য বিস্তারের কাজে ব্যবহার করছে বলে তিনি দাবি করেন।