1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ের ভেতরে এআই এজেন্টদের গোপন জোট, সিস্টেম নিয়ন্ত্রণে নজিরবিহীন তৎপরতা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের বিক্ষোভ গুগল ম্যাপে লেক অন্টারিওকে ‘লেক আমেরিকা’ হিসেবে দেখাচ্ছে ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় ভবিষ্যতের চাকরির বাজারে টিকে থাকতে তরুণদের যে দক্ষতাগুলো অর্জন জরুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির লখনৌ থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক, চিরকুট ঘিরে চাঞ্চল্য ‎গাজীপুর কাশিমপুরে  চোর ধরতে গিয়ে পুলিশের নামে উল্টো অভিযোগ। কাতারের সুক ওয়াকিফে বাজপাখির বেচাকেনা তুঙ্গে, বিক্রি বেড়েছে ৬০ শতাংশ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬: কারা সুবিধা পাবেন না, জেনে নিন বিস্তারিত দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠান বাতিলের নেপথ্যে পুলিশি নিষেধাজ্ঞা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নেতৃত্ব প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে ওমর ফারুক মানিককে সভাপতি এবং ফাতিন ইশরাক মোল্লাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে ওমর ফারুককে সিনিয়র সহ-সভাপতি, জাকির হোসেন নাইমকে সহ-সভাপতি, তারেক রহমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফারহান ইকবাল সাদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সর্বশেষ ২০১৪ সালে এই কলেজে ছাত্রদলের কমিটি গঠিত হয়েছিল। দীর্ঘ সময় পর নতুন কমিটি আসলেও তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিত ছাত্রদল নেতারা রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন। তাদের অভিযোগ, যারা সংগঠনের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন এবং প্রতিটি আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তাদের বাদ দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ধীমান বলেন, দীর্ঘ ১২ বছর পর কমিটি আসলেও তা নিয়ে গভীর হতাশা রয়েছে। তিনি অভিযোগ করেন, সংগঠনের দুর্দিনে যারা বুক চিতিয়ে লড়াই করেছেন, তাদের বিভিন্ন অজুহাতে নেতৃত্ব থেকে দূরে রাখা হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক।

বিক্ষুব্ধ ছাত্রদল নেতা মাইন উদ্দিন বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তারা নেতাকর্মীদের নিয়ে প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ছিলেন। অথচ নতুন কমিটিতে তাদের নাম না থাকায় তারা হতাশ। তিনি অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন। পদবঞ্চিত নেতাদের দাবি, ভিক্টোরিয়া কলেজ থেকেই ছাত্রদলের নেতৃত্ব তৈরি হয়, কিন্তু বর্তমান সিদ্ধান্তে ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun