1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭-এর কোনাবাড়ী পল্লি বিদ্যুৎ আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। পল্লি বিদ্যুৎ এলাকা থেকে জরুন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য read more
নারায়ণগঞ্জকে এমআরটি বা মেট্রোরেল প্রকল্পের আওতায় পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া read more
‎গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৪ নং ওয়ার্ড সারদাগঞ্জ এলাকায় পুকুরে ডুবে মাহিম রিয়াদ (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।‎‎শনিবার (১৫ আগস্ট) বেলা আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে সারাবো কোচপাড়া সাকিনস্থ read more
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১২ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ ও ৩ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি। শনিবার (১৫ই আগস্ট) রাতে উপজেলার রাজাপুর বিওপির আওতাধীন মানিকপুর সীমান্ত এলাকা read more
স্থানভিত্তিক ধানের নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন, আধুনিক ধানের জাত ও প্রযুক্তি কৃষক পর্যায়ে জনপ্রিয়করণ, এবং শস্যের নিবিড়তা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর ‘স্থানভিত্তিক ধানের read more
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগে অনিয়ম, জাল-জালিয়াতি, ভুয়া বিল-ভাউচার এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে অতিরিক্ত পরিচালক মো. আব্দুর রহিমের বিরুদ্ধে। একই সঙ্গে তাঁর নামে -বেনামে read more
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলার অন্যতম সাংবাদিক সংগঠন হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্যরা। বুধবার পৃথক সময়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় read more
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ই আগস্ট) বিকালে উথলী বাসস্ট্যান্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উথলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলীর সভাপতিত্বে read more
কাশিমপুরে ১০/১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ; মাথায় গুরুতর জখম, ৪৩ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি। গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন এলাকায় হোটেলকর্মীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে বাড়িতে ঢুকে মারধর, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত এবং নগদ ৪৩ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. হাবিবুর রহমান (৩০)। অভিযোগকারী মো. হাবিবুর রহমান দিনাজপুর জেলার খানসামা থানার গোয়ালডিহি গ্রামের মো. আফসার আলীর ছেলে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন লতিফপুর বুড়া মার্কেট এলাকায় বসবাস করেন। একই এলাকায় একটি হোটেলে ব্যবসা করার পাশাপাশি শম্পা নামের এক নারীর মালিকানাধীন বাড়ির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে হাবিবুর রহমান দাবি করেন, গত ৭ আগস্ট রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে তার হোটেলের কর্মচারী মো. ফারুক (২৬) পারিশ্রমিকের এক হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। পথে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ হাজী মার্কেট এলাকার মেঘা সুয়েটার ফ্যাক্টরির পেছনে পৌঁছালে কয়েকজন তাকে পথরোধ করেন। এ সময় তার কাছে থাকা নগদ এক হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেওয়া হয় এবং এ বিষয়ে কাউকে জানালে তাকে মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।পরে ফারুক ঘটনাটি তার মালিকপক্ষের হাবিবুর রহমানকে জানান। অভিযোগে বলা হয়, পরবর্তীতে হাবিবুর রহমান অভিযুক্তদের একজনের কাছে ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথমে বিভিন্ন ধরনের কথাবার্তা বললেও একপর্যায়ে তার কর্মচারীর কাছ থেকে এক হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেন হাবিবুর।এরপর ওই ব্যক্তির কাছ থেকে আরেক অভিযুক্তের মোবাইল নম্বর নিয়ে হাবিবুর রহমান ফোনে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, ফোনে ওই অভিযুক্তও তার কর্মচারীর কাছ থেকে এক হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। যার ফোন কল রেকর্ড অভিযোগ কারীর কাছে সংরক্ষিত আছে।তবে পরে টাকা ফেরত না দেওয়ায় গত ১০ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে হাবিবুর রহমান অভিযুক্ত ব্যক্তিকে ফোন করেন। তখন দ্রুত টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও অভিযোগ অনুযায়ী, একই দিন বিকেল আনুমানিক ৩টার দিকে পরিস্থিতি ভিন্ন রূপ নেয়।হাবিবুর রহমানের অভিযোগ, ওই সময় নাম উল্লেখ করা অভিযুক্তরা এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন ব্যক্তি দলবদ্ধ হয়ে তার বর্তমান বাসায় অনধিকার প্রবেশ করেন। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। গালিগালাজের কারণ জানতে চাইলে অভিযুক্তরা দাবি করেন, হাবিবুর রহমান নাকি তাদের একজনকে খারাপ ভাষায় গালিগালাজ করেছেন।এরপর অভিযুক্তরা হাতে থাকা লাঠিশোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় বলে দাবি করেন তিনি।অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তদের একজন হাতে থাকা হাতুড়ি দিয়ে হাবিবুর রহমানের মাথা লক্ষ্য করে আঘাত করেন। আঘাতটি তার মাথায় লাগায় মাথা ফেটে রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।হাবিবুর রহমানের দাবি, মারধরের একপর্যায়ে অভিযুক্তদের একজন তার প্যান্টের পকেটে থাকা নগদ ৪৩ হাজার ৩০০ টাকা জোরপূর্বক নিয়ে নেন। পরে তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।অভিযোগকারীর আরও দাবি, চলে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান এবং সুযোগ পেলে তাকে হত্যা করে মরদেহ গুম করে ফেলার হুমকি দেন।পরে আহত হাবিবুর রহমানকে তার স্ত্রী মোছা. মুক্তা পারভীন চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হাসপাতালের রেজিস্ট্রেশন নম্বর ৫৩০৮/১৬ এবং ভর্তি তারিখ ১০ আগস্ট ২০২৬ বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।হাবিবুর রহমান জানান, ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। এ ঘটনায় মো. পারভেজ (২৩), মো. অভি (২০) ও মাহতাব (২০)-এর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।তবে অভিযোগে উল্লিখিত ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা, টাকা ছিনিয়ে নেওয়া, হামলার ধরন এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—এসব বিষয় তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।সুশীল সমাজের লোকজন জানিয়েছেন, প্রকাশ্য দিবালোকে এভাবে একটি মানুষকে তার বাসায় ঢুকে মারধর করা অনেক বড় অন্যায়। read more
নারীদের পিছিয়ে রেখে দেশের প্রকৃত ও সুষম উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে read more
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun