1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনাকে ধরে আনতে চাই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ উর রহমান প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আফগানিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ পাকিস্তান ক্রিকেটের বিশৃঙ্খলা ও আকিব জাভেদের ভূমিকা নিয়ে বিস্ফোরক জেসন গিলেস্পি সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসীর মৃত্যু বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা নিয়ে আইনি নোটিস ২০৩০ বিশ্বকাপ: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্পেনের সাথে কাতারের নতুন চুক্তি বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অদূরদর্শিতাকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর: গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে জোর তৎপরতা আয়ারল্যান্ডে গাজার শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যান নিয়ে বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ

‎‎‎‎কাশিমপুরে দুটি অবৈধ ব্যাটারি তৈরি কারখানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ‎‎

মহিদুল ইসলাম মিলটন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

‎‎গাজীপুর জেলা এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ০১ নং ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকার টংগুইদা’ নামক ফ্যাক্টরিতে অবৈধভাবে ব্যাটারি তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।‎‎অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সালেহুর রহমান। ‎‎অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের  অনুমোদন ব্যতীত ব্যাটারি উৎপাদন ও বাজারজাতকরণের সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(২৭) ধারা অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪০, ২৪ ও ৫৫ ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক মোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।‎‎অভিযান চালানো ২য় কারখানাটি হলো ‎‎কাশিমপুর থানার ০১ নং ওয়ার্ডের মাধবপুর এলাকায় অবস্থিত অনুমোদনহীন চাইনীজ মালিকানাধীন ‘টাইগার ব্যাটারী’ নামক ফ্যাক্টরিতে অবৈধভাবে ব্যাটারি তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  ভ্রাম্যমান আদালত কর্তৃক উক্ত প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ব্যতীত অবৈধভাবে কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায়। এ প্রেক্ষিতে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত কর্তৃক ০২ টি প্রতিষ্ঠানে মোট ২,০০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।‎‎‎কারখানাগুলোর অপকর্ম নিয়ে স্হানীয়রা জানান ‎অনুমোদনহীন চাইনীজ মালিকানাধীন ০২ ফ্যাক্টরিতে অবৈধভাবে ব্যাটারি তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আমরা জানতে পারলাম দিনের পর দিন এরা অবৈধভাবে ব্যাটারি তৈরি করে যাচ্ছে এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে তেমনি নিম্নমানের ব্যাটারি বাজারে ছড়িয়ে পড়ছে। ‎‎‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun