1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
র‌্যাব বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের বিল সংসদে উত্থাপন বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও এক পথচারী তাজমহলের নেপথ্যে: মমতাজ মহলের জীবন ও প্রসবকালীন জটিলতার করুণ ইতিহাস বাফুফের লিগ সম্প্রসারণের সিদ্ধান্তে নতুন প্রাণের সঞ্চার, সুযোগ পেলেন প্রায় ১০০ ফুটবলার চট্টগ্রামে ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির ঘটনায় জিডি ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ঝরল তিন প্রাণ কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা: চড়া দামের স্পট মার্কেটে ঝুঁকছে বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী: দীপ্ত টিভিতে সাত দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ঝরল তিন প্রাণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীর মুহুরীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ৪ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৭টার দিকে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ইউনিক পরিবহণের একটি বাস পেছন থেকে কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহণের বাসচালক প্রাণ হারান।

ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun