1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেক্ষাপট: আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন অরাজকতা উসকে দিচ্ছে কি না গুপ্তরা, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: সীতাকুণ্ডে জামায়াত আমির যুক্তরাষ্ট্রে লেবার ডের ছুটিতে পেট্রোলের দাম রেকর্ড ছাড়ানোর আশঙ্কা বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকলেও সাধারণ মানুষ বঞ্চিত: শফিকুর রহমান দাবি না মানলে এক দফার আন্দোলনে সরকার পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী সামরিক আধুনিকায়নে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ: জে-টেন সিই যুদ্ধবিমান ও কৌশলগত সক্ষমতা বিশ্লেষণ জাতিসংঘের ৮১তম অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা ঝিনাইদহের শৈলকূপায় সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রেক্ষাপট: জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানান। তিনি বলেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘে অংশ নেবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে তিনি জানান, সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবে এ নিয়ে আলোচনা চলমান রয়েছে।

ভারতের সঙ্গে বিদ্যমান হাজারো সমস্যা সত্ত্বেও আলোচনার পথ খোলা রাখা হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই কাম্য। এছাড়া জ্বালানি খাতের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, বিগত সময়ে এ খাতে যে ধরনের সাইকোপ্যাথিক দুর্নীতি হয়েছে, তা নজিরবিহীন। বর্তমান সরকার জ্বালানি খাতের সংকট সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

মক্কা চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, এ নিয়ে আলোচনা চলছে এবং এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়, কারণ অনেক দেশই বর্তমানে একাধিক নিরাপত্তা জোটে সক্রিয় রয়েছে। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই সরকার যেকোনো সিদ্ধান্ত নেবে। আমেরিকার কাছ থেকে বোয়িং বিমান কেনা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, এটি কারো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়; বরং দেশের চাহিদা থাকায় বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও কেনা হবে।

মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে এই খাতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং এখন ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ সময় অন্যদের মধ্যে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন। (সূত্র: বাসস) প্রতিবেদনে যোগ করা তথ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, এনার্জি সেক্টর দেখলে বুঝা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun