1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালকরা, কমছে আয় ও বাড়ছে ভোগান্তি প্রধান বিচারপতির সঙ্গে বিতণ্ডা: এজলাস ছেড়ে উঠলেন আপিল বিভাগের বিচারপতিরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিবি দুপুরের খাবারের পর কেন প্রচণ্ড ঘুম পায়? এর কারণ ও প্রতিকারের উপায় এইচএসসির ফলাফলে সরকারি কলেজের সঙ্গে পাল্লা দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: আরব আমিরাতের ফ্লাইটে বড় ধরনের বিঘ্ন ১৪৪৮ হিজরির হজ নিবন্ধন শুরু ২০ সেপ্টেম্বর: কাতারে কোটা ও আবেদনের শর্তাবলি ঘোষণা ঢাকাকেও লোডশেডিংমুক্ত রাখার পরিকল্পনা থেকে সরে আসছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনাকে ধরে আনতে চাই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ উর রহমান

জীবননগরে নেশাজাতীয় সিরাপসহ দুই যুবক আটক

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে বিজিবি। এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন। রবিবার (৬ই সেপ্টেম্বর) রাতে উপজেলার মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হরিহরনগর গ্রামের বটতলা বাজারের পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ থানার আনন্দবাগ গ্রামের আরজুল মণ্ডলের ছেলে ইব্রাহিম খলিল (২৬) এবং আড়পাড়া গ্রামের সাধন কুমার দাসের ছেলে অনিক দাস (২৬)। বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মেদিনীপুর বিওপির একদল বিজিবি রবিবার রাত সাড়ে ৯টার সময় সীমান্ত পিলার ৬৩/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের বটতলা বাজারে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করা হয়। আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun