1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
১৪৪৮ হিজরির হজ নিবন্ধন শুরু ২০ সেপ্টেম্বর: কাতারে কোটা ও আবেদনের শর্তাবলি ঘোষণা ঢাকাকেও লোডশেডিংমুক্ত রাখার পরিকল্পনা থেকে সরে আসছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনাকে ধরে আনতে চাই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ উর রহমান প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আফগানিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ পাকিস্তান ক্রিকেটের বিশৃঙ্খলা ও আকিব জাভেদের ভূমিকা নিয়ে বিস্ফোরক জেসন গিলেস্পি সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসীর মৃত্যু বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা নিয়ে আইনি নোটিস ২০৩০ বিশ্বকাপ: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্পেনের সাথে কাতারের নতুন চুক্তি বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অদূরদর্শিতাকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাকেও লোডশেডিংমুক্ত রাখার পরিকল্পনা থেকে সরে আসছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানী ঢাকাকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার দীর্ঘদিনের ধারণা থেকে সরকার সরে আসছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এখন থেকে ঢাকাবাসীকেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে।

বিদ্যুৎ সংকটের মূল কারণ হিসেবে গ্যাসের ঘাটতিকে দায়ী করে উপদেষ্টা জানান, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে বিদ্যুৎ পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে। তিনি উল্লেখ করেন, আগের সরকারের আমলে ঢাকার সামাজিক প্রভাব ও গুরুত্ব বিবেচনায় রাজধানীকে লোডশেডিংয়ের আওতামুক্ত রাখার একটি প্রবণতা ছিল, যার ফলে সাধারণ মানুষের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে ঢাকায় লোডশেডিং হয় না। তবে বর্তমান সরকার এই বিশেষ সুবিধা দেওয়ার নীতি থেকে বেরিয়ে আসছে।

লোডশেডিংয়ের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০২৩ সালের জুনে দৈনিক গড় লোডশেডিং ছিল ৯৬৯ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুনে কমে ৭৪১ মেগাওয়াটে নেমে আসে। একইভাবে ২০২৩ সালের জুলাইয়ে ৬১৩ মেগাওয়াটের বিপরীতে ২০২৬ সালের জুলাইয়ে গড় লোডশেডিং ছিল ৪৬০ মেগাওয়াট। তবে আগস্ট মাসে পরিস্থিতির অবনতি ঘটে; ২০২৩ সালের আগস্টে যেখানে গড় লোডশেডিং ছিল ৩৬০ মেগাওয়াট, সেখানে ২০২৬ সালের আগস্টে তা বেড়ে ১ হাজার ৫৬৫ মেগাওয়াটে পৌঁছায়।

উপদেষ্টা আরও বলেন, আগস্টে সংকট তীব্র হলেও জুন ও জুলাই মাসে লোডশেডিং আগের বছরের তুলনায় কম ছিল। বিদ্যুৎ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীদের আশ্বাসের কথা উল্লেখ করে তিনি বলেন, গ্যাসের সংকট কেটে গেলে বর্তমান লোডশেডিংয়ের প্রকোপ আর থাকবে না। ঢাকা দেশের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র হওয়ায় এখানে কিছুটা অগ্রাধিকার বজায় থাকলেও, রাজধানীকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার আগের সেই ধারণা থেকে সরকার এখন সরে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun