1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় নিহত সৈনিক পিয়াসকে শেষ বিদায়, শোকে স্তব্ধ নোয়াখালী জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় চাঁদপুরের মতলব উত্তরের যুবক নিহত মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে প্রত্যেক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের পরিকল্পনা নেই: বিমানমন্ত্রী দোহায় ইসরায়েলি হামলার এক বছর: মধ্যপ্রাচ্যের কূটনীতি ও সার্বভৌমত্বের সংকট আর্থিক অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন মাহবুব উদ্দিন খোকন কক্সবাজারে স্বামী হারানো ফাতেমার আইনি লড়াই ও শিশুসহ কারাবাসের ঘটনা প্রেক্ষাপট: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা: ভোট ২৯ অক্টোবর

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় চাঁদপুরের মতলব উত্তরের যুবক নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন এলাকায় দুর্বৃত্তের গুলিতে জামাল হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুইন্সটাউনে নিজের দোকানে থাকা অবস্থায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে থাকা এক বন্ধুও আহত হয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংসারে সচ্ছলতা ফেরাতে প্রায় পাঁচ বছর আগে ধারদেনা করে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন জামাল। সেখানে তিনি একটি নিত্যপণ্যের দোকান পরিচালনা করতেন। তাঁর আয়ের ওপরই নির্ভর করত পুরো পরিবারের ভরণপোষণ। তিন ভাই ও এক বোনের মধ্যে মেজ জামাল স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পরিচিতদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে এক বন্ধুর সঙ্গে দোকানে ছিলেন জামাল। রাত সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত প্রথমে দোকানে আগুন ধরিয়ে দেয়। এরপর দোকানের ছাউনি কেটে ওপর থেকে জামাল ও তাঁর বন্ধুর ওপর গুলি চালায়। এতে মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তাঁর বন্ধুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মৃত্যুর খবরটি সিপাইকান্দি গ্রামে পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শোকার্ত বাবা ছিদ্দিকুর রহমান বলেন, ‘ছেলে হারানোর কষ্টের কথা কাকে শোনাব। ছেলে তো চলেই গেল, শেষবারের মতো তার মুখটা দেখতে চাই। নিজ হাতে দাফন করতে পারলে কিছুটা হলেও সান্ত্বনা পাব।’

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রবাসী ওই যুবকের মৃত্যুর বিষয়টি তারা অবগত হয়েছেন। জামালের মরদেহ দেশে আনা এবং দাফন-কাফনের ক্ষেত্রে পরিবারের প্রয়োজনে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun