সেটেলমেন্ট অফিস গাজীপুর সদর গাজীপুর ২০২৬ সালের বিআরএস (BRS) বা প্রচলিত অর্থে মূলত আধুনিক বিডিএস (বাংলাদেশ ডিজিটাল সার্ভে) জরিপ কার্যক্রম পরিচালনার কার্যক্রম চলমান রয়েছেনানা প্রতিকুলতার পরও কাশিমপুর, সারাবো, লস্করচালা, পানিশাইল মৌজার গ্রাহকেরা সন্তোষ প্রকাশ করেছে। বর্তমানে কাশিমপুরে থানার চারটি মৌজার কার্যক্রম নিয়ে গ্রাহক ও সেটেলমেন্ট অফিসের কর্মকর্তাদের সাথে কথা বললে মিশ্র তথ্য মিলেছে তবে উদ্বেগ হওয়ার মত কোন তথ্য প্রমান নেই। কাশিমপুর ২নং ওয়ার্ডের সারাবো মৌজার আবুল হোসেন বলেন, ‘আমার ক্রয়কৃত ৪ শতাংশ জমি নিয়ে চলমান জরীপ অফিসের কোন ভুগান্তি পেতে হয়নি (BRS) পর্চা সঠিক সময়ে পেয়েছি। আমার সকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে নিশ্চিত হবার পর অফিস আমাকে পর্চা বুজিয়ে দিয়েছে।’ কাশিমপুর থানার ১নং ওয়ার্ডের পলাশ হাউজিং এ অবস্থিত জরিপ অফিসটির উপসহকারী সেটেলমেন্ট অফিসার আবু বক্কর সিদ্দিকের সাথে কথা বলে জানা যায়, গ্রাহকদের সকল তথ্য যাচাই-বাছাই করার পর তাদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব আমরা ঠিক সেই কাজটি করছি। (BRS) জরিপ নিয়ে কাশিমপুর খেলার মাঠ অফিস সহকারী সেটেলমেন্ট অফিসার মাহাবুব আলমের সাথে কথা বললে তিনি জানান সকল গ্রাহকরা সঠিকভাবে সেবা পাচ্ছে এবং তাদের সেবা ও পর্চা নিয়ে কোন অভিযোগ নেই আমরা গ্রাহকের অভিযোগ ও কাগজপত্র নিখুঁত ভাবে পর্যালোচনা করে গ্রাহকদের সেবা নিশ্চিত করে থাকি এবিষয় নিয়ে তিনি আরও বলেন দায়িত্ব ও সততার সাথে কাশিমপুরবাসীকে সেবা দেয়া আমাদের মূল উদ্দেশ্য। কাশিমপুর থানার চলমান (BRS) জরিপ নিয়ে স্হানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় কাশিমপুর থানার চলমান চারটি মৌজার ভূমি মালিক ও ভূমির পরিমান সংখ্যা অনেক সপ্তাহে তিন থেকে চারদিন কার্যক্রম চলে, তবে নাগরিক সেবা মান ও গতিশীল করার লক্ষ্যে সপ্তাহে আরও দুই দিন কর্যক্রম বাড়ানো হলে গ্রহকদের সময় ও কাজের গতি বৃদ্ধি পেতো।