1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
অপ্রতিম নিখোঁজ ও উদ্ধার: দুই কিশোরকে উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর নারী নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ দেশে হামে মৃত্যু হাজার ছাড়াল দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৬৫৫ জীবননগরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা আন্তর্জাতিক ফ্লাইটে আকাশপথ ব্যবহারে বাংলাদেশের রাজস্ব আয়ের বড় উল্লম্ফন ইরানে যুদ্ধের প্রভাব ‘ভূমিকম্পের’ মতো: কাতারের প্রধানমন্ত্রী সংসদ সদস্যের স্ত্রীর মৃত্যু: মামলা দায়ের, আটক ২ এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড মঞ্জুর ঠাকুরগাঁওয়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

জীবননগরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগরে তদারকিমূলক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জীবননগর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, গ্যাস ও খাদ্যপণ্য বিক্রয়ের দোকানে তদারকি করা হয়। এ তদারকির সময় অবৈধভাবে গ্যাস বিক্রয় করার কারণে আব্দুল মালেকের মেসার্স মালেক গ্যাস হাউজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা, লাইসেন্সবিহীন ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা প্রদান ও ব্যাবসা পরিচালনা করায় তারিক জাফরের মেসার্স খন্দকার ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে কেক তৈরি ও বিক্রয় করায় নেচার উদ্দিনের দি কেক হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun