কুড়িগ্রামে সার বিতরণে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার পরও ‘সারের সংকট নেই’ দাবি করা সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সোমবার মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এই প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হয়। তাকে কুড়িগ্রাম থেকে সরিয়ে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে এই আদেশের কপি কুড়িগ্রাম কার্যালয়ে এসে পৌঁছায়।
বদলির আদেশের বিষয়ে জানতে চাইলে বিদায়ী উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে ঝিনাইদহে বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’