1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
তারেক সরকারের সামনে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন কূটনৈতিক পরীক্ষা শাহজালালে বিমানের ফ্লাইটে শতাধিক স্বর্ণের বার জব্দ মধ্যপ্রাচ্যে সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা গড়ার ডাক দিলেন কাতারের আমির কুড়িগ্রামের কৃষি উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন স্ট্যান্ড রিলিজ এশিয়ান গেমসে নতুনদের নিয়ে শ্রীলঙ্কার পরীক্ষা-নিরীক্ষা অদিতি-সিদ্ধার্থর অন্তরঙ্গ দৃশ্যে কেন বডি ডাবল নেননি পরিচালক ময়মনসিংহে অস্তিত্ব সংকটে উচাখিলা কাচারি বাড়ি: সংস্কারের দাবি পুজোর ছুটিতে বিমান ভাড়া নিয়ন্ত্রণের পথে হাঁটছে না ভারত মধ্যপ্রাচ্যের ১০ দেশে মার্কিন নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা অপ্রতিম অকাল প্রয়াণ: পাশে থাকার ঘোষণা কুমিল্লা আইনজীবী সমিতির

কুড়িগ্রামের কৃষি উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন স্ট্যান্ড রিলিজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামে সার বিতরণে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার পরও ‘সারের সংকট নেই’ দাবি করা সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সোমবার মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এই প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হয়। তাকে কুড়িগ্রাম থেকে সরিয়ে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে এই আদেশের কপি কুড়িগ্রাম কার্যালয়ে এসে পৌঁছায়।

বদলির কারণ ও নতুন নির্দেশনা

  • চলতি আমন মৌসুমে জেলায় সার সংকট তৈরি, সার বিতরণে অনিয়ম, বিশৃঙ্খলা এবং কৃষকদের চরম ভোগান্তি নিরসনে ব্যর্থতার কারণে তাকে এই আদেশ দেওয়া হয়েছে।
  • মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর বিকালের মধ্যে তাকে নতুন কর্মস্থল ঝিনাইদহে যোগদান করতে বলা হয়েছে।
  • তার স্থলাভিষিক্ত হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামে পদায়ন করা হয়েছে।

বদলির আদেশের বিষয়ে জানতে চাইলে বিদায়ী উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে ঝিনাইদহে বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun