1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ছুটির সুযোগ ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পুলিশ চেকপোস্টে বোমা নিরাপত্তা ঘটনায় কুয়াকাটায় নতুন করে জবরদখল: দেড়শ কোটির প্রকল্প ঝুঁকিতে চাঁপাইনবাবগঞ্জে ওঁরাও সম্প্রদায়ের রাইজ কারাম উৎসব উদযাপন যাত্রীসংকটে বরিশাল রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা নেই বিমান বাংলাদেশ জাতিসংঘে গাজা যুদ্ধের কঠোর সমালোচনা ও কাতার-তুরস্কের বিরুদ্ধে নেতানিয়াহু এটিইউ ও সিটিটিসির নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ গুলিস্তানে জাসদ কার্যালয়ে অভিযান: শতাধিক ব্যক্তি আটক দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পুলিশ চেকপোস্টে বোমা নিরাপত্তা ঘটনায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান (ডিআই খান) জেলায় এক ভয়াবহ বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। শনিবার জেলার আমান মেলা পুলিশ চেকপোস্টে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা উদ্ধারকাজ পরিচালনা করছে। পাক সংবাদমাধ্যম ডন-কে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। হামলার পরপরই উদ্ধার অভিযান শুরু করে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা।

পুলিশ জানিয়েছে, ডিআই খান এবং বেলুচিস্তানের রাজধানী কোয়েটার সংযোগকারী গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশেই এই চেকপোস্টটি অবস্থিত। হামলায় দায়িত্বরত পুলিশ সদস্যদের পাশাপাশি কাস্টমস বিভাগের কয়েকজন কর্মীও হতাহত হয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী এলাকায় কৌশলগত অবস্থানে থাকা এসব চেকপোস্টে হামলার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে।

এর মাত্র একদিন আগে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়ার পুলিশ সদরদপ্তরের ভেতর অবস্থিত একটি মসজিদে জুমার নামাজ চলাকালে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও ৭৫ জন আহত হন। ওই ঘটনার দায় স্বীকার করে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর একটি সহযোগী সংগঠন।

দীর্ঘদিন ধরে পাকিস্তান সরকার দাবি করে আসছে যে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিত এসব হামলা চালাচ্ছে। তবে ইসলামাবাদের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে আফগানিস্তানের তালেবান সরকার। সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া ও এর আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun