1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানি ফ্লাইট সচল রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের আলোচনা নির্যাতিত মুসলিম সমাজের পাশে থাকার ঘোষণা: এরদোয়ান শারদীয় দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ছুটির সুযোগ ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পুলিশ চেকপোস্টে বোমা নিরাপত্তা ঘটনায় কুয়াকাটায় নতুন করে জবরদখল: দেড়শ কোটির প্রকল্প ঝুঁকিতে চাঁপাইনবাবগঞ্জে ওঁরাও সম্প্রদায়ের রাইজ কারাম উৎসব উদযাপন যাত্রীসংকটে বরিশাল রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা নেই বিমান বাংলাদেশ জাতিসংঘে গাজা যুদ্ধের কঠোর সমালোচনা ও কাতার-তুরস্কের বিরুদ্ধে নেতানিয়াহু এটিইউ ও সিটিটিসির নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

হোয়াইট হাউস থেকে টেনেসির উদ্দেশ্যে নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় হেলিকপ্টারে ওঠার প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, ইরান যে প্রস্তাব দিয়েছিল তা তিনি পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। যদিও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সেসময় কোনো অডিও সরবরাহ না করায় ট্রাম্পের বক্তব্য স্পষ্টভাবে শোনা যায়নি।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল কয়েকজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তার বরাতে জানিয়েছিল, নভেম্বরের শুরুর দিকে মধ্যবর্তী নির্বাচন সম্পন্ন হওয়ার পর ইরানের বিরুদ্ধে পুনরায় বোমা হামলা শুরুর পরিকল্পনা রয়েছে ট্রাম্পের।

অন্যদিকে, ট্রাম্প আবারও সিএনএনকে তার সফরসঙ্গী সাংবাদিকদের তালিকা থেকে বাদ দিয়েছেন। প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের প্রতিবাদে ট্রাম্পের সঙ্গে সফরে যাওয়ার কথা থাকা অন্যান্য সংবাদমাধ্যমগুলোও সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এর আগে এক মার্কিন বিচারক সিএনএনসহ দুটি সংবাদ সংস্থাকে হোয়াইট হাউসের সংবাদ কাভারেজে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেও ট্রাম্প সেই নির্দেশনা উপেক্ষা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun