1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ইসলামি সাত দলের ঐক্য: রূপরেখার শর্ত নিয়ে এখনো অমিমাংসিত লুটপাট ও জবরদখল বিচ্ছিন্ন ঘটনা নয়, বলছে টিআইবি বিমান কার্গো নিরাপত্তা জোরদারের আহ্বান জানাল আইএটিএ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর নিষিদ্ধ ফসফরাস বোমার ব্যবহার বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা বাড়ানোর ঘোষণা বাংলাদেশ ব্যাংকের সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরকে ‘মৌলবাদীদের’ কাজ বললেন ময়ূখরঞ্জন সাংবাদিকতায় পড়ার কারণ ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে: জ্বালানি মন্ত্রী কেন বিশ্বজুড়ে বাড়ছে বোয়িং বিমানের চাহিদা? গাজার মানবিক সংকট নিরসনে কাতার-জর্ডান-যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ

বিমান কার্গো নিরাপত্তা জোরদারের আহ্বান জানাল আইএটিএ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

উড়োজাহাজের কার্গো পরিবহনের ক্ষেত্রে বিপজ্জনক পণ্য ঘোষণা না করা কিংবা ইচ্ছাকৃতভাবে গোপন রাখার প্রবণতা বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করছে। এই ঝুঁকি মোকাবিলায় কেবল বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিই যথেষ্ট নয়, বরং পণ্য সরবরাহ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থা (আইএটিএ)।

২০২৫ সালের প্রথম ছয় মাসে বিপজ্জনক পণ্যসংক্রান্ত যতগুলো ঘটনা আইএটিএর নজরে এসেছে, তার প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রেই পণ্যগুলো হয় ঘোষণা করা হয়নি, নয়তো তথ্য গোপন করা হয়েছে। এ ধরনের চালানের মধ্যে লিথিয়াম ব্যাটারি, ই-সিগারেট এবং অ্যারোসলজাতীয় পণ্য বেশি পাওয়া গেছে। প্রচলিত নিরাপত্তা তল্লাশি ব্যবস্থাগুলো সাধারণত বিস্ফোরক বা সাধারণ নিরাপত্তাঝুঁকি শনাক্তের জন্য উপযুক্ত হলেও, উড়োজাহাজে আগুন বা বিস্ফোরণ ঘটাতে সক্ষম বিপজ্জনক পণ্য শনাক্তে তা সবসময় কার্যকর হয় না।

আইএটিএর কার্গো বিভাগের বৈশ্বিক প্রধান ব্রেন্ডান সুলিভানের মতে, বিপজ্জনক পণ্য শনাক্ত ও প্রতিরোধের দায়িত্ব সরবরাহ ব্যবস্থার প্রতিটি পক্ষের। কোনো একটি বিশেষ বিভাগের ওপর দায় না চাপিয়ে পুরো পরিবহন প্রক্রিয়ায় একটি সমন্বিত ও শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা জরুরি। নতুন এক শ্বেতপত্রে সংস্থাটি পরামর্শ দিয়েছে, বিমানবন্দরে কোনো পণ্য পৌঁছানোর আগেই যেন শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হয়। এর জন্য পণ্য উৎপাদন, প্যাকেজিং, বুকিং এবং পরিবহনের প্রতিটি পর্যায়ে সঠিক ও স্বচ্ছ তথ্য প্রদান নিশ্চিত করতে হবে।

এই নিরাপত্তা নিশ্চিত করতে সরকারগুলোর প্রতি কঠোর আইন প্রয়োগ ও নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনলাইন মার্কেটপ্লেস ও উৎপাদকদের পণ্যের যথাযথ তথ্যায়ন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে আইএটিএ। পাশাপাশি শিপার, ফ্রেইট ফরওয়ার্ডার ও ডাকসেবা কর্মীদের প্রশিক্ষণের মানোন্নয়ন এবং চালানসংক্রান্ত তথ্য বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

এয়ারলাইন ও গ্রাউন্ড হ্যান্ডলারদের কার্গো উড়োজাহাজে তোলার পূর্বে তল্লাশি আরও নিবিড় করার আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, বিমানবন্দর কর্তৃপক্ষের উচিত সরবরাহ চেইনের সঙ্গে যুক্ত সব পক্ষের মধ্যে সমন্বয় ও তথ্য আদান-প্রদান বাড়ানো। কার্গোতে বিপজ্জনক পণ্য গোপন করলে তা কেবল নির্দিষ্ট চালানের ক্ষতি করে না, বরং পুরো উড়োজাহাজ ও যাত্রীদের জীবনের ঝুঁকি বাড়িয়ে তোলে। এই ঝুঁকি কমাতে পুরো সরবরাহ ব্যবস্থায় সমন্বিত নিয়ন্ত্রণ ব্যবস্থা অপরিহার্য বলে সংস্থাটি মনে করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun