1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম

লাকসাম প্রেস ক্লাবের কমিটি দিলেন বিএনপির এমপি আবুল কালাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার লাকসাম উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠনে স্থানীয় সংসদ সদস্যের সরাসরি নির্দেশনার অভিযোগ উঠেছে। সোমবার কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালামের নির্দেশে পাঁচ সদস্যের এই আংশিক কমিটি গঠনের কথা জানিয়ে একটি তালিকা প্রকাশ্যে আসে। এর পরই স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। আজকে দেখলাম লাকসাম প্রেস ক্লাবেও একই চিত্র।

প্রকাশিত ওই তালিকায় মুজিবুর রহমান দুলালকে সভাপতি এবং মো. নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া তমিজ উদ্দিন আহম্মদ চুন্নুকে যুগ্ম সাধারণ সম্পাদক, সেলিম চৌধুরী হীরাকে সাংগঠনিক সম্পাদক এবং এম. এ জলিলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক সাংবাদিক সংগঠন থাকায় ঐক্যের ঘাটতি দেখা দেয়। সেই সংকট দূর করে স্বাধীন সাংবাদিকতা ও প্রকৃত গণমাধ্যমকর্মীদের সম্মান রক্ষার্থেই এমপি আবুল কালামের নির্দেশনা অনুযায়ী কমিটি দেওয়া হয়েছে।

তবে একজন সংসদ সদস্যের এমন হস্তক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিক নেতারা। কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী এই ঘটনাকে মারাত্মক উল্লেখ করে বলেন, অতীতেও এমন হস্তক্ষেপ দেখা গেছে এবং অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু একে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ওপর নগ্ন হস্তক্ষেপ ও লজ্জাজনক বলে মন্তব্য করে তীব্র নিন্দা জানান। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানিয়েছেন। অনেকেই সাংবাদিকতাই এমন হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। যদি বিষয়টি সঠিক হয়ে থাকে, তাহলে এর তীব্র নিন্দা জানাচ্ছি।’।

এদিকে কমিটি গঠনে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে সংসদ সদস্য মো. আবুল কালাম জানান, তিনি প্রেস ক্লাবের প্যাডেই এই আংশিক কমিটি দিয়েছেন। প্রেসক্লাব দলীয় সংগঠন কি না এবং একজন এমপি হিসেবে এমন কমিটি দেওয়া যায় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, নিজের এলাকা এবং উপরস্থ মহলের পাশাপাশি দলের সাথে আলোচনা করেই তিনি এই কমিটি ঘোষণা করেছেন। তিনি আরও উল্লেখ করেন যে তিনি আইনপ্রণেতা হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন। প্রেসক্লাব কোনো দলীয় সংগঠন নয়, একজন এমপি হিসেবে প্রেসক্লাবের কমিটি দিতে পারেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার এলাকা হিসেবে আমি কমিটি দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun