1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার ৪ বারে এনবিআরের অভিযান গোদাগাড়ীতে প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে অনিয়মের অভিযোগ, অর্থ লেনদেনের দাবি সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: চার ক্ষেপণাস্ত্রসহ প্রজেক্টাইল ধ্বংস ফরিদপুরের দুর্গম চরে বজ্রপাত রোধে ৫০০ তালবীজ রোপণ মানিকগঞ্জের কালীগঙ্গায় নৌকাবাইচ: চ্যাম্পিয়ন কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’ রাজশাহীতে বিদ্যালয় মাঠে কলাগাছ ও কার্যালয়ে তালা দাতার জনগণের কাছে সরকারের জবাবদিহি অপরিহার্য: ড. মঈন খান শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করলেন মন্ত্রী এম রশিদুজ্জামান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

বরিশাল নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃত্যুতে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বরিশাল নগরীর রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকা থেকে আমেনা খানম (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মেহেন্দীগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা আমেনা খানম স্থানীয় দুবাই প্রবাসী শাহেদ উদ্দিন হাওলাদারের বাসার দোতলায় ভাড়া থাকতেন।

বাসার মালিকের স্ত্রী রিনা বেগম জানান, গত বছর থেকে আমেনা খানম একাই ওই বাসায় বসবাস করছিলেন। মাঝে মাঝে তার স্বজনরা তাকে দেখতে আসতেন। গত দুই দিন আগে তার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু বুধবার বিকাল থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। ঘরটি তালাবদ্ধ থাকায় বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের সন্দেহ হয় এবং সেখান থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। বিষয়টি রিনা বেগম তার ছেলে রিফাতকে জানালে, বৃহস্পতিবার ভোরে রিফাত পুলিশ নিয়ে এসে ঘরের তালা খোলে এবং ভেতরে ওই শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে এবং পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ পুরো ঘটনার রহস্য উদঘাটনে তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun