কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়ার নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে ভবানীপুর প্রর্যন্ত ১০ কিলোমিটার মোটরসাইকেল মহড়ায় বিশাল বিক্ষোভ মিছিল করা হয়েছে। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকা থেকে মোটরসাইকেল মহড়া শুরু করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মহড়ায় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা কৃষক দলের নেতা মাসুদ কাঁইয়া,জসিম উদ্দিন শেখ,নজরুল ইসলাম, ভওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ফজলে রাব্বী সহ গাজীপুর সদর উপজেলা ও স্থানীয় পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।