1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর প্রতিরক্ষা খাতে রেকর্ড ব্যয় বাড়াচ্ছে রাশিয়া, কাটছাঁট শিক্ষা-স্বাস্থ্য খাতে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবিতে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আলোচনা সভা বাস কাউন্টারে টিকিট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হুথিদের মোকাবিলায় ইয়েমেনে চার কার্গো অস্ত্র পাঠালো পাকিস্তান শাহজালালে কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও হুমকির দায়ে মামলা নেতানিয়াহুর ইউএই সফর নিয়ে কঠোর সতর্কবার্তা ইরানের মধ্যপ্রাচ্যে নতুন রণপ্রস্তুতি: ইরানের চারপাশে কি বড় সংঘাতের ইঙ্গিত? ট্রাম্পের বিজয়ের দাবি কেবল কল্পনা: ইরানের নিরাপত্তা প্রধান

ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবিতে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আলোচনা সভা

মহিদুল ইসলাম মিলটন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ সুরক্ষায় ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।‎সভায় স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাকিল আহমেদ সঞ্চালনায়।‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মিজা আল শামীম। প্রধান আলোচক ছিলেন পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আকাশ আহমেদ। সভায় সভাপতিত্ব করেন অরবিন্দু বেপারী বিন্দু,সভাপতি, বিপ্লবী গামেন্টস শ্রমিক ফেডারেশন। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক, জাগো বাংলাদেশ গামেন্টস শ্রমিক ফেডারেশন। মোছাঃ শামীমা আক্তার, সভাপতি- বাংলাদেশ গামেন্টস লেবার কংগ্রেস। আমির,হামজা- সাধারণ সম্পাদক জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশন। আনিসুল রহমান, সিনিয়র সহ সভাপতি, সবুজ বাংলা গামেন্টস শ্রমিক ফেডারেশন। ফাতেমা খাতুন – সাধারণ সম্পাদক,বাংলাদেশ জাতীয় তৃণমূল শ্রমিক কমচারী ফেডারেশন। মোঃ রাসেল মন্ডল, বাংলাদেশ পোশাক ট্রেড ইউনিয়ন ফেডারেশন। মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ গামেন্টস লেবার কংগ্রেস।শ্রমিক নেতা, মারুফ হোসেন, শ্রমিক নেতা, রহিম বাদসা, শ্রমিক নেতা,শাহাদাৎ হোসেন, শ্রমিক নেতা,মিলন মন্ডল, শ্রমিক নেতা,নাজমুল হোক, শ্রমিক নেতা,তাহহিদ মিয়া,শ্রমিক নেতা,আশরাফুল, শ্রমিক নেতা,আঃ কাদের, শ্রমিক নেতা,নয়ন, শ্রমিক নেত্রী, শিউলী আক্তার, শ্রমিক নেত্রী, শাকিলা আক্তার, শ্রমিক নেত্রী,, ঝরনা খাতুন, শ্রমিক নেত্রী, লাকী আখতার, ও বিভিন্ন গার্মেন্টস শ্রমিক বিন্দু। ‎সভায় বক্তারা গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, বর্তমান বাজার পরিস্থিতি এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা করেন। তারা শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং সময়োপযোগী মজুরি নির্ধারণের দাবি জানান। বক্তারা আরো বলেন, পোশাকশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।‎আলোচনা সভায় গার্মেন্টস শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun