পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে পরমাণু জ্বালানির নতুন একটি চালান নিরাপদে এসে পৌঁছেছে। সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা বলয়ে ঢাকা থেকে সড়কপথে এই জ্বালানি আনা হয়। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লরিগুলো প্রকল্প এলাকায় পৌঁছায় বলে জানিয়েছেন রূপপুর সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস। রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী।
এর আগে, রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী বিশেষ চার্টার্ড কার্গো ফ্লাইটটি শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করার পর, শনিবার সকাল ৭টার দিকে সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় লরিগুলো পাবনার উদ্দেশ্যে রওনা হয়। এটি বাংলাদেশে আসা ইউরেনিয়ামের দ্বিতীয় চালান। ঢাকার কমিটিগুলো পুনর্গঠনে সতর্ক বিএনপি, নেতৃত্বে অভিজ্ঞদের পাশাপাশি তরুণরাও বিবেচনায়। রয়টার্সের প্রতিবেদন / ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি নয় ইরান।
পরিবহন প্রক্রিয়াকে নিরাপদ করতে ঢাকা-পাবনা মহাসড়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ওসি মো. আমিরুল ইসলাম জানিয়েছেন, জ্বালানিবাহী বহরটি অবাধে পারাপারের সুবিধার্থে মহাসড়কে সাধারণ যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং একটি লেন খালি রাখা হয়েছিল। এই বহরটি সকাল ৯টা ১০ মিনিটের দিকে যমুনা সেতু অতিক্রম করে। এক্সপ্লেইনার / ১০ হাজার সেনাসহ মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরি, কীসের ইঙ্গিত। ইউরেনিয়াম নিরাপদে পরিবহনের জন্য ঢাকা-পাবনা মহাসড়কে সড়ক নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। ইউরেনিয়াম পেতে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি ভারতের।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ইউনিটের জ্বালানির অতিরিক্ত চাহিদা মেটানো এবং দ্বিতীয় ইউনিটের কমিশনিং বা প্রাথমিক চালুর প্রস্তুতির জন্য রাশিয়া থেকে মোট ৯টি চালানে এই পারমাণবিক জ্বালানি আনা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তথ্যমতে, ডিসেম্বরের মধ্যে দুই শতাধিক জ্বালানি অ্যাসেম্বলি বাংলাদেশে আসার কথা রয়েছে।
আন্তর্জাতিক নিয়ম ও গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করে এই পারমাণবিক জ্বালানি বিদ্যুৎকেন্দ্রের জন্য বিশেষভাবে তৈরি শেডে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হলো।