1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে দুই ইরানি কূটনীতিক বহিষ্কার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আসা ইরানের প্রতিনিধি দলের দুই কূটনীতিককে বহিষ্কার করেছে মার্কিন প্রশাসন। সরকারি নির্দেশ অমান্য করে নিউইয়র্কে অবস্থান করায় তাদের এই ব্যবস্থা নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন যে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ইস্যুতে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে উঠে এসেছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েন ও যুদ্ধ পরিস্থিতির অবনতির আশঙ্কার মধ্যেই এই বহিষ্কারের ঘটনা ঘটল।

জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষ হওয়ার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও ওই দুই কূটনীতিক নিউইয়র্ক ত্যাগ না করায় মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়। এর আগে গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনকে অবিলম্বে পুরো প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে শুক্রবারও ওয়াশিংটন পুনরায় সতর্ক করে জানায় যে, ওই দুই কূটনীতিক এখনো নিউইয়র্কে অবস্থান করছেন যা যুক্তরাষ্ট্রের নজরে এসেছে। মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, চাপের মুখে অবশেষে তাদের একজন শুক্রবার রাতে এবং অন্যজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun